কাচ্চি বিরিয়ানি রান্নার রেসিপি দেখে নিন | | Kacchi Biryani Recipe
আজকের বিবরণীতে আমরা জানব কোয়েল পাখির কাচ্চি বিরিয়ানি তৈরিতে ব্যবহৃত সকল উপাদন ও কার্যবিধি সম্বন্ধে । 🍲😋
তবে তার আগে আমরা জেনে নিব কোয়েল পাখির মাংস আমাদের জন্য কতোটা উপযুক্ত এবং এর উপকারিতা সম্পর্কে । আমরা অনেকেই কোয়েল পাখি খাই না মনের ভেতর থেকে অনেক রকম কিছু ভেবে । কিন্তু অনেকেই আসলে জানেন না যে কোয়েল পাখির মাংস ও ডিম খেতে ভীষণই সুস্বাদু এবং ভিটামিন সমৃদ্ধ ও পুষ্টিকর । কোয়েল পাখির মাংস ও ডিম আমাদের দেশে বহুল প্রচলিত ব্রয়লার মুরগির মাংস ও ডিমের স্বাদকেও হার মানাতে সক্ষম । উপরন্তু বলা যায় যে কোয়েল পাখির মাংসের স্বাদ অনেক ক্ষেত্রে দেশি মুরগির মাংসের স্বাদের মতো খেতে লাগে ।
কোয়েল পাখির মাংসের উপকারিতা বিভিন্ন রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে : এটি কম ফ্যাটযুক্ত ও কোলেস্টেরল কম তাই হৃদরোগীদের জন্য উপযোগী এই পাখির মাংস । এটি হজমে সহায়তা করে । মাংসের কোমলতা, যার কারণে এর মাংস স্বাদ ও স্বাদ বৈশিষ্ট্যযুক্ত । কোয়েল পাখির মাংসে পানি(৭৩.৫%), প্রোটিন(২০.৩%) ও ফ্যাট(২.৯%) রয়েছে । মানবদেহের জন্য উপকারী পুষ্টি : ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, দস্তা এবং ভিটামিন এ, ভিটামিন বি ও ভিটামিন সি রয়েছে ❤
⇒চলুন দেখে নেয়া যাক আজকের রেসিপির বিস্তারিত : ১. কোয়েল পাখি নিয়েছি ৪ টি ২. রাঁধুনি কাচ্চি বিরিয়ানি মশলা এক প্যাকেটের অর্ধেক ৩. টক দই ৩ চা চামচ ৪. আদা বাটা ১ টেবিল চামচ ৫ রসুন বাটা ১ টেবিল চামচ ৬. মরিচ গুড়া আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন । আমি ঝাল কম খাই সেজন্য দিয়েছি ১ চা চামচ । ৭. ধনিয়া গুড়া ১ চা চামচ ৮. লবণ স্বাদ মতো দিবেন অথবা আমি দিয়েছি ১ চা চামচ পরিমাণ ৯. প্যাকেট থেকে রাঁধুনি গুড়া মশলা অর্ধেক দিয়ে দিচ্ছি ১০. রাঁধুনি কাচ্ছি বিরিয়ানি মশলার প্যাকেটে থাকা আস্ত মশলা গুলো অর্ধেক এখানে দিয়ে দিতে হবে ১১. দারুচিনি ২ টা ১২. তেজপাতা ১ টা ১৩. এলাচ ৪ টা ১৪. লবঙ্গ ৫-৬ টা এগুলো সব একসাথে ভালো ভাবে কোয়েল পাখির মাংসের সাথে মিশিয়ে নিতে হবে । এভাবে ভালো ভাবে মিশিয়ে নিয়ে রেখে দিতে হবে কমপক্ষে ১ ঘন্টা ।
কাচ্চির সবচেয়ে আকর্ষণীয় বা লোভনীয় দিকটি হচ্ছে এর আলু । এবার দেখে নিব কিভাবে কাচ্চির আলু রান্না করবো ।
💓 প্রথমে ৬ টা মাঝারি আকারের আলু নিয়েছি যা স্বাদ মতো লবণ ও ঝাল দিয়ে নিয়েছি । আপনারা জর্দা রঙ বা ফুড কালার ব্যবহার করতে পারেন যা সামান্য দিলেই আলুর মধ্যে আকর্ষণীয় রঙ নিয়ে আসে যেটা সব রেস্টুরেন্টের কাচ্চিতে দেখা যায় তবে না চাইলে না দিলেও চলবে এতে দেখতে ভালো লাগবে না এটুকুই পার্থক্য । তারপর আলু গুলো তেলে কিছুটা ভেজে নিব ।
🔻এখন কাচ্চির চালটাকে প্রস্তুত করতে হবে তার জন্য একটা পাত্রে যেকোনো চাল(আমি আজকে মিনিকেট চাল দিয়ে করছি) ধুয়ে নিন । তারপর সিদ্ধ করতে প্রয়োজনীয় পানি ও তেল দিয়ে দিন । এরপর একে একে দারুচিনি, শাহি জিরা, কাবাব চিনি, লবণ, লবঙ্গ ও তেজপাতা দিয়ে দিন । এবার ১০ মিনিট চুলায় জ্বালিয়ে চালটাকে অর্ধেক সিদ্ধ করে নিন ।
➤এবার মূল কাজ অর্থাৎ চুলায় চড়াব । প্রথমে বড় আকারের একটা গভীর পাত্র নিব । তারপর সেখানে ম্যারিনেট করা কোয়েল পাখি ছড়িয়ে রাখবো । তার উপর ঘি দিব । তেল দিব । তারপর ভেজে নেয়া আলুগুলো দিয়ে দিতে হবে সুন্দর করে সাজিয়ে । তার উপর পেঁয়াজ কুচি দিন । কাঁচামরিচ ৬-৮ টা । আধা সিদ্ধ করা চাল পানি ঝরিয়ে দিয়ে দিন । এবার সব একসাথে নিয়ে চুলায় দমে দিতে হবে । কিছুটা পানি দিয়ে দিবেন, সবচেয়ে ভালো হয় দুধ দিলে এতে সিদ্ধ হবে ভালোভাবে ও স্বাত বাড়বে । চুলার আঁচ মাঝারি থেকে হালকা রেখে ৩০-৪০ মিনিট দমে থাকবে । এভাবে নির্ধারিত সময় পর ঢাকনা সরিয়ে দেখে নিবেন কাঙ্খিত মুখরোচক ও সুস্বাদু কাচ্চি বিরিয়ানি তৈরি হয়ে গেছে 👌👌।
💗 এই রান্নাটির পুরো ভিডিও দেখতে আমার চ্যানেলটি ঘুরে আসুন । ভিডিও লিঙ্ক : https://youtu.be/pDclC84uwXA ❤❤👍
Channel Name : Cooking KiTchen by Amma❤

কোন মন্তব্য নেই